প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ইউসিবির ১৮৬তম উপ-শাখার উদ্বোধন টেকনাফে

ইউসিবির ১৮৬তম উপ-শাখার উদ্বোধন টেকনাফে

0
ইউসিবির ১৮৬তম উপ-শাখার উদ্বোধন টেকনাফে

টেকনাফ পৌরসভার প্রাণকেন্দ্রে গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সর্বোত্তম ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ১৮৬ তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতের লক্ষ্যে এ উপ-শাখা উদ্বোধন করা হয়।

ইউসিবির হেড অফ ডিস্ট্রিবিউশন এন্ড স্ট্রাটেজি মোহাম্মদ রিদওয়ানুল হক এবং ইউসিবির চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হকের উপস্থিতিতে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ আবদুল্লাহ। এছাড়া ইউসিবির বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সম্মানিত গ্রাহকদের উপস্থিতিতে উপ-শাখার উদ্বোধন করা হয়।

মোহাম্মদ রিদওয়ানুল হক বলেন, ইউসিবির ৪১৫টিরও বেশি বিস্তৃত শাখা ও উপ-শাখার নেটওয়ার্ককে আমরা আরও বৃদ্ধি করতে চাই। তিনি গ্রাহকদের লেনদেনের নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করেন।

শাখার টিমকে পরিচয় করিয়ে দিতে গিয়ে ইউসিবির চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক বলেন,গত বছরের তুলনায় ব্যাংকের নেট ডিপোজিট প্রায় ২৮% বৃদ্ধি পেয়েছে, যেখানে পুরো ইন্ডাস্ট্রির প্রবৃদ্ধি ছিল মাত্র ৭% এর সামান্য ওপরে। ইউসিবি কখনোই কোনো চেক বাউন্স বা বিলম্বিত করেনি।

টেকনাফ উপ-শাখার গ্রাহকরা সহজেই ইউসিবির বিভিন্ন সেবা ও অর্থিক পণ্য উপভোগ করতে পারবেন যার মাধ্যমে আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত হবে। বর্তমানে এই ব্যাংকের সারা বাংলাদেশে বিপুল পরিমাণ গ্রাহক ও আমানত সংগ্রহ করেছে। বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক একটি টেকশয়, নির্ভরযোগ্য ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা সম্বলিত ব্যাংক।শাখায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)’র গ্রাহক সেবায় অন্যান্য বলে গ্রাহকগণ জানিয়েছেন।

সম্মানিত অতিথি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন টেকনাফ উপজেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ: সোলতান আহাম্মদ বিএ। উপস্থিত আমন্ত্রিত অতিথিরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এই উপশাখার সফলতা কামনা করেন, ফিতা কেটে ব্যাংকের শুভ উদ্বোধন করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version