প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জাতীয় বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

0
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

এবি ব্যাংক পিএলসি. পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের মহাখালী শাখার অধীনে পরিচালিত এই বুথটি হাসপাতালের সকল ফি জমা নেয়াসহ ডাক্তার, নার্স ও স্টাফদের পে-রোল সুবিধাদি প্রদান করবে।

বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ মিজানুর রহমান এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো: দেলোয়ার হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. গোলাম সারওয়ার, চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মেহেদী, এবি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের প্রধান জনাব তানিয়া সাত্তার এবং মহাখালী শাখার শাখা ব্যবস্থাপক জনাব চৌধুরী এ.এন.এম মোশারফ আলী বেগসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version