প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জনতা ব্যাংকে রিস্ক বেইজড সুপারভিশন বিষয়ক সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংকে রিস্ক বেইজড সুপারভিশন বিষয়ক সভা অনুষ্ঠিত

0
জনতা ব্যাংকে রিস্ক বেইজড সুপারভিশন বিষয়ক সভা অনুষ্ঠিত

১৫ অক্টোবর ২০২৫ সোমবার রিস্ক বেইজড সুপারভিশন (আরবিএস) কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতি, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে একটি সভা জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম, মোঃ নজরুল ইসলাম এবং মোঃ আশরাফুল আলম। এছাড়া সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক ও অন্যান্য নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক সঞ্জয় কুমার সরদার লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version