স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫১তম বোর্ড সভা ২৯ অক্টোবর ২০২৫ তারিখে স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে সম্মানিত চেয়ারম্যান ফিরোজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য তাজমীম মোস্তফা চৌধুরী, মোঃ সাহেদুল আলম, তানভীর মোস্তফা চৌধুরী, ফারজানা সুলতানা, মোঃ লাফিজুল হক মোঃ হাবিবুর রহমান এবং গোলাম হাফিজ আহমেদ। সভায় আরো অংশগ্রহণ করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান এফসিএস এবং স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান চৌধুরী।
