ঢাকা ব্যাংক পিএলসি তাদের বরিশাল শাখা গত ২ নভেম্বর’২৫ তারিখে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর রোড, বরিশালে আরও বড় পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর করেছে। এতে গ্রাহকদের সর্বশ্রেষ্ঠ এবং উন্নতমানের সেবা প্রদান নিশ্চিত করা হবে ।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এ কে এম শাহনেওয়াজ প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে স্থানান্তরিত শাখাটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি মীর জাহিদুল কবির, বাজুস, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, বরিশাল টাইলস অ্যান্ড মোজাইক অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদুল হকসহ আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও হেড অব জেনারেল সার্ভিসেস ডিভিশনের মো. আলতামাস নির্ঝর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কমিউনিকেশন্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের সৈয়দ গোলাম দস্তগীর, বরিশাল শাখার ব্যবস্থাপক এ এফ এম মাহমুদুর রহমান এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় এলাকার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
