প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর গ্রাহকদের সাথে প্রশাসক টিমের মতবিনিময় অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর গ্রাহকদের সাথে প্রশাসক টিমের মতবিনিময় অনুষ্ঠিত

0
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর গ্রাহকদের সাথে প্রশাসক টিমের মতবিনিময় অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার ৯ নভেম্বর ২০২৫, রবিবার ব্যাংকের কর্পোরেট শাখার গ্রাহকদের সাথে মতবিনিময় করেন। এ সময় অ্যাসোসিয়েট এ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, অ্যাসোসিয়েট এ্যাডমিনিস্ট্রেটর ও যুগ্ম পরিচালক মোঃ ওমর ফারুক, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের বিভিন্ন প্রশ্ন ও চাহিদার কথা আন্তরিকতার সাথে শুনেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে, এই ব্যাংকে তাদের আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ও সরকারের সরাসরি হস্তেক্ষেপের ফলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে লেনদেন ও অন্যান্য কার্যক্রম খুব শীঘ্রই স্বাভাবিক হবে। এ সময় তিনি গ্রাহকদের আস্থার সাথে এই ব্যাংকে সকল ধরণের লেনদেন অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version