প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এমটিবি ও উপায় চালু করল ডিজিটাল ইসলামিক ডিপিএস অ্যাকাউন্ট সেবা

এমটিবি ও উপায় চালু করল ডিজিটাল ইসলামিক ডিপিএস অ্যাকাউন্ট সেবা

0
এমটিবি ও উপায় চালু করল ডিজিটাল ইসলামিক ডিপিএস অ্যাকাউন্ট সেবা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও উপায় যৌথভাবে চালু করেছে্‌ এমটিবি ইসলামিক ডিপিএস, যা সম্পূর্ণ ডিজিটাল ও শরিয়াহ্সম্মত একটি সেবা। এর মাধ্যমে গ্রাহকরা ব্যাংকের শাখায় না গিয়েই,উপায় অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এমটিবি ইসলামিক ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন।

এই যৌথ প্রয়াসের মাধ্যমে এমটিবি তার ইসলামিক ব্যাংকিং সেবা উপায়-এর উন্নত প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করেছে, যাতে গ্রাহকরা আরও সহজ, নিরাপদ ও শরিয়াহ্সম্মত ব্যাংকিং অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। সঞ্চয়ের লক্ষ্যে পৌঁছাতে এটি একটি দ্রুত, স্বচ্ছ ও আধুনিক মাধ্যম হিসেবে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি; মোহাম্মদ মামদুদুর রশীদ, চেয়ারম্যান, ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি; মোঃ শাফকাত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, এমটিবি; মোঃ আব্দুল্লাহ আল মামুন, সদস্য, পরিচালনা পর্ষদ, ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার (সিওও), ইউসিবি; খালিদ হোসেন, চিফ ডিজিটাল অফিসার, এমটিবি মোঃ আরিফ বিন ইদ্রিশ, হেড অব ইসলামিক ব্যাংকিং, এমটিবি; সাজ্জাদ আলম, হেড অব কর্পোরেট সেলস, ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শরিয়াহ্সম্মত ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করে তুলবে। উপায় -এর সাথে এই অংশীদারিত্বে এখন গ্রাহকেরা ব্যাংকে না গিয়েই মুহূর্তের মধ্যেই মোবাইল অ্যাপের মাধ্যমে এই সেবা নিতে পারবেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version