প্রচ্ছদ কর্পোরেট সংবাদ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জনতা ব্যাংকে বিশেষ দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জনতা ব্যাংকে বিশেষ দোয়া মাহফিল

0
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জনতা ব্যাংকে বিশেষ দোয়া মাহফিল

৩০ নভেম্বর’২৫ রোববার সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনায় জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি এবং জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন-বাংলাদেশ, জনতা ব্যাংক কেদ্রীয় কমিটির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার বাদ আসর জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের নামাজ ঘরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপকবৃন্দ, ঊর্ধ্বতন নির্বাহী, জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আবেদীন সেলিম, জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন-বাংলাদেশ, জনতা ব্যাংক কেদ্রীয় কমিটির সভাপতি শাহ জাহান, জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশরে প্রতি তাঁর যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, এটি দল-মত নির্বিশেষে সকলেই কাছেই স্বীকৃত। তাঁর আমু রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনা করি।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version