প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বাংলাদেশ কৃষি ব্যাংক এর ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন

বাংলাদেশ কৃষি ব্যাংক এর ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন

0
বাংলাদেশ কৃষি ব্যাংক এর ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন

বাংলাদেশ কৃষি ব্যাংক ২০২৪–২০২৫ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে চতুর্থ স্থান অধিকার করার স্বীকৃতিস্বরূপ ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল এর নিকট হতে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ খালেদুজ্জামান, আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version