প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বণিক বার্তা ও বিআইডিএসের উদ্যোগে ‘গুণীজন সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠিত

বণিক বার্তা ও বিআইডিএসের উদ্যোগে ‘গুণীজন সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠিত

0
বণিক বার্তা ও বিআইডিএসের উদ্যোগে ‘গুণীজন সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠিত

বণিক বার্তা ও বিআইডিএস আয়োজনে ‘গুণীজন সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠান শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে।

চলতি বছর দেশের তিন কৃতী মুখ সৈয়দ মঞ্জুর এলাহী (মরণোত্তর), ড. ফিরদৌসী কাদরী ও অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী সংবর্ধনা দেয়া হচ্ছে। সৈয়দ মঞ্জুর এলাহী বেসরকারি খাতের সফল উদ্যোক্তা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারে দুইবার দায়িত্ব পালনকারী উপদেষ্টা। ড. ফিরদৌসী কাদরী টিকা উদ্ভাবন, পরীক্ষণ, প্রয়োগ ও দেশে সংক্রামক রোগ গবেষণায় নিজ কর্মে সমুজ্জ্বল অগ্রণী গবেষক। অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী প্রথিতযশা শিক্ষক, গবেষক, অর্থনীতিবিদ । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ সাবেক উপাচার্য নীতিপ্রণয়ন ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানের মূল পর্ব সঞ্চালনা করছেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

দেশের এ তিন গুণী কৃতীকে সম্মান জানিয়ে অনুষ্ঠানে আলোকপাত ও স্মৃতিচারণ করতে উপস্থিত আছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড আনিসুজ্জামান চৌধুরী, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) সভাপতি মাহবুবুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনসহ বিশিষ্টজনেরা।

২০১৪ সাল থেকে দেশের প্রথিতযশা ব্যক্তিদের ‘‌গুণীজন সংবর্ধনা’ প্রদান করে আসছে বণিক বার্তা ও বিআইডিএস। বিভিন্ন সময়ে দেশের উন্নয়ন, নীতিনির্ধারণ, গবেষণা, অর্থনৈতিক সংস্কারসহ সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং রাখছেন এমন ব্যক্তিদের সম্মাননা জানানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হয়েছে গুণীজন সংবর্ধনার ৮ম আয়োজন।

 

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version