সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জনতা ব্যাংক পিএলসি । ৩০ ডিসেম্বর মঙ্গলবার জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৭০তম সভায় খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়। ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেগম জিয়ার সুদীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে পর্ষদ সভায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়া বাদ আসর ব্যাংকের প্রধান কার্যালয়ের নামাজ ঘরে জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি ও জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ব্যাংকের এমডি মোঃ মজিবর রহমান, ডিএমডিগণসহ প্রধান কার্যালয়ের জিএমবৃন্দ ও সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।