প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বাংলাদেশ কৃষি ব্যাংক এর নানিয়ারচর শাখা’র নবনির্মিত ভবন উদ্বোধন ও ব্যবসায়িক পর্যালোচনা...

বাংলাদেশ কৃষি ব্যাংক এর নানিয়ারচর শাখা’র নবনির্মিত ভবন উদ্বোধন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

0
বাংলাদেশ কৃষি ব্যাংক এর নানিয়ারচর শাখা’র নবনির্মিত ভবন উদ্বোধন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ কৃষি ব্যাংকের নানিয়ারচর শাখা, রাঙ্গামাটি’র নবনির্মিত ভবন “শুভ উদ্বোধন” করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম। উদ্বোধন শেষে বিকেবি, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি অঞ্চলের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি বিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে করণীয় এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মোঃ কামরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ খালেদুজ্জামান এবং আইসিটি মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীব। অনুষ্ঠানে জোনাল অধিনায়ক, বাংলাদেশ সেনাবাহিনী, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপকদ্বয় ও শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version