প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জনতা ব্যাংক পিএলসি. কর্তৃক এএমএল ও সিএফটি শীর্ষক সচেতনতামূলক সভা

জনতা ব্যাংক পিএলসি. কর্তৃক এএমএল ও সিএফটি শীর্ষক সচেতনতামূলক সভা

0
জনতা ব্যাংক পিএলসি. কর্তৃক এএমএল ও সিএফটি শীর্ষক সচেতনতামূলক সভা

বিএফআইইউ প্রতিনিধিগণের উপস্থিতিতে গত ১৭/১২/২০২৫ তারিখে জনতা ব্যাংক পিএলসি. এর সম্মানিত বোর্ড অব ডিরেক্টরস এর সহিত “Awareness Program on AML and CFT for the Board of Directors” শীর্ষক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ব্যাংকের কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের গুরুত্ব, রেগুলেটরী অথোরিটির (বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংক) প্রতি ব্যাংকের দায়বদ্ধতা, নৈতিক ব্যাংকিং চর্চা ইত্যাদি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।

বিএফআইইউ এর ০২ জন সদস্য জনাব মোঃ মশিউর রহমান, অতিরিক্ত পরিচালক এবং জনাব মোঃ মাহবুবুর রহমান, যুগ্ন পরিচালক উক্ত সভায় একটি প্রাণবন্ত আলোচনার মাধ্যমে এন্টি মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সম্যক ধারণা দেন। এছাড়াও ব্যাংকের পক্ষ হতে এমএল এন্ড সিএফটি প্রতিরোধ সংক্রান্ত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার বিষয়ের উপর আলোকপাত করেন এবং একটি কার্যকরী ও যুগোপযোগী এএমএল পরিপালন ও প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণের আশাবাদ ব্যক্ত করেন।

জনতা ব্যাংক পিএলসি. এর পক্ষ থেকে উক্ত সচেতনতামূলক সভায় ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস এর চেয়ারম্যান জনাব এম. ফজলুর রহমান সিএসপি, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংকের অন্যান্য সিনিয়র নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version