ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহতায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন স্বরূপ বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ), বি-৯৮৫ (বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত) এর উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং, সোমবার এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম এবং মোহাঃ খালেদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মো. জাহিদ হোসেন, অন্যতম সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, বি-৯৮৫ (সিবিএ)-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেনসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দোয়া মাহফিলে দেশের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়। পাশাপাশি নবনির্বাচিত সরকারের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ), বি-৯৮৫ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে।
