প্রচ্ছদ কর্পোরেট সংবাদ স্টার্টআপ ফাইন্যান্সিং জোরদারে মাল্টি-ব্যাংক ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে কমিউনিটি ব্যাংকের বিনিয়োগ

স্টার্টআপ ফাইন্যান্সিং জোরদারে মাল্টি-ব্যাংক ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে কমিউনিটি ব্যাংকের বিনিয়োগ

0
স্টার্টআপ ফাইন্যান্সিং জোরদারে মাল্টি-ব্যাংক ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে কমিউনিটি ব্যাংকের বিনিয়োগ

উদ্ভাবনমুখী অর্থায়ন সম্প্রসারণ এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি ব্যাাংকে বাংলাদেশ পিএলসি ‘স্টার্ট-আপ ফাইন্যান্সিং ইনিশিয়েটিভ’-এর আওতায় বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানিকে পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। ব্যাংকের ভিশনের অংশ হিসেবে উদ্ভাবনভিত্তিক অর্থায়নকে এগিয়ে নেওয়ার ধারাবাহিকতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

এ উদ্যোগের মাধ্যমে দেশে উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখাই মূল লক্ষ্য।

এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি ডিপার্টমেন্টে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত- বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফার মাধ্যমে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানিকে পে-অর্ডার হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলাম কাদির, এফসিএ; হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী; হেড অব এগ্রিকালচার শরিফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version