সিদ্ধেশ্বরী গার্লস’ কলেজের শিক্ষার্থীদের ফি নিরাপদ ও প্রযুক্তিনির্ভর টিউশন ফি পেমেন্ট সলিউশনের মাধ্যমে সংগ্রহের লক্ষ্যে ঢাকা ব্যাংক পিএলসি’র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আধুনিক ও নিরাপদ টিউশন ফি পেমেন্ট সলিউশনের মাধ্যমে সিদ্ধেশ্বরী গার্লস’ কলেজের শিক্ষার্থীদের ফি সংগ্রহের লক্ষ্যে ঢাকা ব্যাংক পিএলসি এবং সিদ্ধেশ্বরী গার্লস’ কলেজ (এসজিসি)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা ব্যাংক পিএলসি’র রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান এসইভিপি এইচ. এম. মোস্তাফিজুর রহমান এবং সিদ্ধেশ্বরী গার্লস’ কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ বি এম মাশিউল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকরাইল শাখার ম্যানেজার ও এসভিপি মোঃ কামাল উদ্দিন, ঢাকা ব্যাংক পিএলসি’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব স্টুডেন্ট ব্যাংকিং মোহাম্মদ সাইফুর রহমান, সহযোগী অধ্যাপক অপ্রাশ চন্দ্র সাহা এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ বাবুল মিয়া, সহ কলেজের শিক্ষকবৃন্দ।
এই ব্যবস্থার আওতায় শিক্ষার্থীরা ঢাকা ব্যাংকের শাখা, কলেজ প্রাঙ্গণে স্থাপিত কালেকশন বুথ এবং ঢাকা ব্যাংকের মোবাইল অ্যাপ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ও কার্ড পেমেন্টসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে টিউশন ফি পরিশোধ করতে পারবে।
এই সলিউশন নিরাপদ লেনদেন, রিয়েল-টাইম পেমেন্ট আপডেট এবং কার্যকর হিসাব সমন্বয় নিশ্চিত করবে।
