প্রচ্ছদ কর্পোরেট সংবাদ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক -এ বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক -এ বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক -এ বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ “বিনিয়োগ ব্যবস্থাপনা” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) শুরু হয়েছে। ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং বিনিয়োগ ও সম্পদের মান অটুট রাখতে শরিয়াহ্ নীতিমালা অনুসরণভিত্তিক দক্ষ ইনভেস্টমেন্ট ব্যবস্থাপনা অত্যাবশ্যক। এসময় তিনি কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা অর্জন, ঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনায় পারদর্শিতা বৃদ্ধি এবং সময়োপযোগী বিনিয়োগ কৌশল বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে মোট ৫০ জন ইনভেস্টমেন্ট কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম আরও সুসংহত ও কার্যকর হবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version