প্রচ্ছদ কর্পোরেট সংবাদ অগ্রণী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন

অগ্রণী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন

0
অগ্রণী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন

অগ্রণী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৮ মার্চ ২০২৬ রোববার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে বিভিন্ন আয়োজনের মাধ্যমে নারী দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এসময় উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন, মহাব্যবস্থাপকগণ, বিভিন্ন ডিভিশন এবং শাখার নারী নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংকের নারী নির্বাহীগণ বিভিন্ন ডিভিশন ও গুরুত্বপূর্ণ শাখার শাখা প্রধান হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version