অগ্রণী ব্যাংক পিএলসি-এর এইচআর ট্রেনিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন (এবিটিআই)-এর উদ্যোগে ১০২তম ও ১০৩তম ব্যাচের প্রবেশনারি কর্মকর্তাদের ‘Foundation Course for Probationary Officers’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ৭ অক্টোবর ২০২৬ তারিখে এবিটিআই-তে অনুষ্ঠিত হয়েছে। ৩০ কর্মদিবসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সটি ৭ অক্টোবর ২০২৬ থেকে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিটিআই-এর উপমহাব্যবস্থাপক ও পরিচালক ফারজানা বেগম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রবেশনারি কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকের কার্যক্রমে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। সারাদেশ থেকে ৭৫ জন অফিসার এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এবিটিআই-এর উপমহাব্যবস্থাপক ও পরিচালক ফারজানা বেগম।
