প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জনতা ব্যাংক এর লোকাল অফিসে ইফতার ও ব্যবসা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংক এর লোকাল অফিসে ইফতার ও ব্যবসা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

0
জনতা ব্যাংক এর লোকাল অফিসে ইফতার ও ব্যবসা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

১১ মার্চ বুধবার জনতা ব্যাংক পিএলসি’র লোকাল অফিসের গ্রাহকদের অংশগ্রহণে ইফতার ও ব্যবসা বিষয়ক আলোচনা সভা রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। ব্যাংকের লোকাল অফিসের প্রধান মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় শাখাটির গুরুত্বপূর্ণ ব্যবসায়ী গ্রাহকগণ উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ জনতা ব্যাংকের সাথে তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক ও ব্যাংকিং সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে জনতা ব্যাংকে তাদের ব্যাংকিং কার্যক্রম বৃদ্ধি করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version