প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উদযাপন

এমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উদযাপন

0
এমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উদযাপন

‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি পিএফডিএ – ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট (পিএফডিএ-ভিটিসি)-এর সহযোগিতায় এবছরের প্রতিপাদ্য “অটিজম কোন সীমাবদ্ধতা নয়- প্রতিটি জীবন মূল্যবান” উদযাপন করেছে। এ উপলক্ষে পিএফডিএ-ভিটিসি প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী এবং সহযোগী, নাজমুস সাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন পিএফডিএ-ভিটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ জসিম উদ্দিন ফেরদৌস এবং অধ্যক্ষ, বেগম নুরজাহান দীপা, সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিশেষ এই দিবসটি উদযাপনের অংশ হিসেবে, এমটিবি ফাউন্ডেশন গত বছর চালু করা কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ মডিউল সফলভাবে বাস্তবায়নের জন্য কেয়ারগিভার, অভিভাবক ও শিক্ষকদের স্বীকৃতি প্রদান করে। এছাড়াও, প্রশিক্ষণ মডিউলটির অগ্রগতি মূল্যায়ন, অর্জিত জ্ঞান পুনর্ব্যক্তকরণ এবং অংশগ্রহণকারীদের সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে একটি সমন্বিত ফলো-আপ সেশন আয়োজন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version