অদ্য ৫/৪/২৬ তারিখ ফ্যাসিবাদ আওয়ামীলীগের দোসর কর্মকর্তাদের হাত থেকে কৃষি ব্যাংক রক্ষা ও অন্যান্য দাবীসমূহ আদায়ের লক্ষ্যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সংগঠনের সন্মানিত সভাপতি জনাব ফয়েজউদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সন্মানিত সদস্য জনাব মোঃ মিরাজ হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক জনাব জামাল হোসেন, অর্থ সম্পাদক জনাব মোঃ আসলাম সহ প্রমূখ।বক্তারা ব্যাংকে আউটসোর্সিং বন্ধ, কর্মচারী নিয়োগ, পদোন্নতিসহ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কৃষিভিত্তিক অর্থনীতির ভাবনাকে বাস্তবে রুপদানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়ার আহ্বাম জানান, অবিলম্বে আওয়ামীলীগের সুবিধাভোগী কর্মকর্তাদের সরিয়ে নির্যাতিত কর্মকর্তাদের উক্ত স্হানে পদায়নের ব্যবস্হা নেয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেন।
