স্বাস্থ্যসেবা ও ডিজিটাল খাতে সমন্বিত উন্নয়ন এবং সেবা সম্প্রসারণের লক্ষ্যে অল সমাধান এবং মাইহেল্থ (MyHealth)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) ৫ এপ্রিল ২০২৬ তারিখে স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো উভয় প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম, মার্কেটিং কৌশল, দক্ষতা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একটি শক্তিশালী সহযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করা। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একে অপরের সেবাসমূহ যৌথভাবে প্রচার ও সম্প্রসারণ করবে। এই অংশীদারিত্বের ফলে গ্রাহকরা যেকোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই কেয়ারগিভার, নার্সিং সেবা, ফিজিওথেরাপি, ডাক্তারের হোম ভিজিট এবং ভিডিও কনসালটেশন সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া, ফার্মেসি মালিকগণ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধনের মাধ্যমে অনলাইনে ওষুধ বিক্রয় করতে পারবেন। গ্রাহকরা নিকটস্থ ফার্মেসি থেকে দ্রুত ও নির্ভরযোগ্য মেডিসিন হোম ডেলিভারি সুবিধার পাশাপাশি অ্যাপভিত্তিক অ্যাম্বুলেন্স সেবা এবং একটি সমন্বিত ফ্রি ব্লাড ব্যাংক নেটওয়ার্ক সার্ভিসের সুবিধাও উপভোগ করতে পারবেন, যা জরুরি স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করে তুলবে। এর ফলে স্বাস্থ্যসেবা খাতে আরও উন্নত, সহজলভ্য এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার পথ সুগম হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন অল সমাধান এর ফাউন্ডার মোছা: সুলতানা রাজিয়া, এবং মাইহেল্থ এর সিইও তাশমীম আলম। অনুষ্ঠানটি মাইহেল্থ-এর হেড অফিস নিকেতেন, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়। উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, এই অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দেশের সাধারণ মানুষের জন্য আরও কার্যকর ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
