প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জনতা ব্যাংক এর ৩য় উপশাখা বাগেরহাটের রামপালে চালু

জনতা ব্যাংক এর ৩য় উপশাখা বাগেরহাটের রামপালে চালু

0
জনতা ব্যাংক এর ৩য় উপশাখা বাগেরহাটের রামপালে চালু

বাগেরহাটে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র উপশাখা চালু করেছে জনতা ব্যাংক পিএলসি। গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যাংকের ৩য় উপশাখাটির উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক রমনাথ পুজারি, প্রকল্প পরিচালক-ইনচার্জ অভিষেক কুমার এবং ডিপিডি মোঃ আলাউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় কার্যালয়ের জিএম-ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিভাগাধীন ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version