হজ্জ পরিপালনের প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে একটি হজ্জ বুথ স্থাপন করেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর সৌজন্যে হজ্জ গমনেচ্ছুদের মাঝে হজ্জ গাইড এবং ছাতা প্রদান করা হয়। ১৯ এপ্রিল ২০২৬ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: জাফর ছাদেক, এফসিএ প্রধান অতিথি হিসেবে উক্ত বুথ এর উদ্বোধন এবং হজ্জযাত্রীদের সেবার জন্য প্রদত্ত দ্রব্যসামগ্রী হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ্জ অফিস, ঢাকা এর পরিচালক (যুগ্ম-সচিব) জনাব মো: লোকমান হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব জনাব মো: আবুল বাশার, উত্তরা শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আবু হানিফ, আশকোনা শাখার ব্যবস্থাপক আহসানুল হক ফেরদৌস এবং ব্যাংকের জেএভিপি, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের ইনচার্জ জনাব কে. এম. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
