হজ যাত্রীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে হজ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, সিআরও এবং চীফ অব ইসলামিক ব্যাংকিং মোঃ জাকির হোসাইন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ‘তাক্বওয়া’ এর সৌজন্যে গত ১৭ এপ্রিল, শুক্রবার আশকোনা হজ ক্যাম্পে প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের মাঝে হজ উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের ইসলামি ব্যাংকিং ডিভিশনের প্রধান, ডেপুটি চিফ অব ইসলামিক ব্যাংকিং ও ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান সরকার সহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সম্মানিত হাজিগণদের নিরাপদ হজযাত্রা ও সুস্বাস্থ্য কামনাসহ মহান রাব্বুল আলামিনের নিকট তাঁদের পবিত্র হজ কবুল হওয়ার জন্য দোয়া করা হয়।
