প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড, ইউকে এর চুক্তি

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড, ইউকে এর চুক্তি

0
এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড, ইউকে এর চুক্তি

এনআরবিসি ব্যাংক পিএলসি এবং যুক্তরাজ্যভিত্তিক ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড এর মধ্যে প্রবাসীদের রেমিটান্স সহজে ও দ্রুত দেশে পাঠানোর লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো: তৌহিদুল আলম খান, এফসিএমএ, এবং ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম। চুক্তির আওতায় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এখন এনআরবিসি ব্যাংকের দেশজুড়ে সকল শাখা ও উপশাখার মাধ্যমে নিরাপদ ও দ্রুত উপায়ে দেশে অর্থ পাঠাতে পারবেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, ট্রেজারি বিভাগ ও ইসলামিক ব্যাংকিং উইং ‘আল-আমিন’ এর প্রধান মো: আব্দুল গফুর রানা, ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের অপারেশন্স বিভাগের প্রধান মো: মারজানুর রহমান এবং ম্যানেজার অপারেশন্স কল্লোল বিশ্বাসসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version