২৬ এপ্রিল রোববার জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে শ্রেণীকৃত ঋণ আদায়ে বিশেষ টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএমডি কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলমসহ সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকবৃন্দ এবং অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের শ্রেণীকৃত ঋণ আদায়ে সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
