প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এমটিবি ও রানার মোটরস পিএলসি’র মধ্যে সমন্বিত API- সম্বলিত ক্যাশ ম্যানেজমেন্ট ইকো-সিস্টেম...

এমটিবি ও রানার মোটরস পিএলসি’র মধ্যে সমন্বিত API- সম্বলিত ক্যাশ ম্যানেজমেন্ট ইকো-সিস্টেম সেবার চুক্তি স্বাক্ষর

0
এমটিবি ও রানার মোটরস পিএলসি’র মধ্যে সমন্বিত API- সম্বলিত ক্যাশ ম্যানেজমেন্ট ইকো-সিস্টেম সেবার চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং রানার মোটরস পিএলসি সম্প্রতি একটি সমন্বিত ও প্রযুক্তিনির্ভর ক্যাশ ম্যানেজমেন্ট ইকো-সিস্টেম গড়ে তোলার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর গুলশান-১ এ অবস্থিত এমটিবি সেন্টার – ব্যাংকটির কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই চুক্তির আওতায় রানার মোটরস পিএলসি দেশব্যাপী ডিস্ট্রিবিউটর ও বিক্রয় সংগ্রহ কার্যক্রম পরিচালনায় এমটিবি’র সমন্বিত API- সম্বলিত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা ব্যবহার করবে। এছাড়াও, সকল ধরনের পেমেন্ট ব্যবস্থাপনা এবং DDI-এর মাধ্যমে অনলাইন কালেকশন পরিচালনার জন্য এমটিবি’র পেমেন্ট সল্যুশন ‘MTB eBank’ ব্যবহার করা হবে। স্থানীয় ব্যাংকিং খাতে প্রথমবারের মতো MTB eBank অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবহার করে সহজেই লেনদেন অনুমোদনের সুবিধাও এই সেবার অন্তর্ভুক্ত থাকবে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান-এর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, চৌধুরী আখতার আসিফ এবং রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, নজরুল মোহাম্মদ ইসলাম (এফসিএ) ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবি’র চিফ ডিজিটাল অফিসার, খালিদ হোসেন, ক্যাশ ম্যানেজমেন্ট এন্ড ট্র্যানজেকশন ব্যাংকিং বিভাগের ডিভিশনাল হেড, মোঃ আশিক ইকবাল খান, রিটেইল সেগমেন্ট এন্ড স্ট্র্যাটেজি বিভাগের ডিভিশনাল হেড, তাহসিন তাহের, গ্রুপ কমিউনিকেশন ডিপার্টমেন্টের হেড, মোঃ রজার ইবনে আজাদ এবং রানার মোটরস পিএলসি’র চিফ ফিন্যান্সিয়াল অফিসার, রাজেশ কুমার যাদব (এফসিএ), হেড অব আইটি, আহমেদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version