প্রচ্ছদ কর্পোরেট সংবাদ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ তিন দিনব্যাপী “ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড” শীর্ষক প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এ অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ, ২০২৬ বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লাহ খান ব্যাংকের সার্বিক প্রবৃদ্ধি উন্নয়নে বৈদেশিক বিনিময় ও আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের আন্তর্জাতিক বাণিজ্যের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করার পাশাপাশি শরীয়াহভিত্তিক ব্যাংকিং সেবাকে আরও কার্যকর, আধুনিক ও গ্রাহকবান্ধবভাবে পরিচালনায় পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাজহারুল আলম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে মোট ৪৯ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

কর্মশালাটি আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনায় অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version