প্রচ্ছদ কর্পোরেট সংবাদ টেকনো ড্রাগসের কনভার্টিবল বন্ড ইস্যু কার্যক্রমে অ্যারেঞ্জার হিসেবে থাকছে এমটিবি ক্যাপিটাল

টেকনো ড্রাগসের কনভার্টিবল বন্ড ইস্যু কার্যক্রমে অ্যারেঞ্জার হিসেবে থাকছে এমটিবি ক্যাপিটাল

0
টেকনো ড্রাগসের কনভার্টিবল বন্ড ইস্যু কার্যক্রমে অ্যারেঞ্জার হিসেবে থাকছে এমটিবি ক্যাপিটাল

টেকনো ড্রাগস লিমিটেড গত মে ১৪, ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত তাদের ১৯৬তম বোর্ড সভায় একটি কনভার্টেবল, রিডিমেবল বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে। এই ইস্যুটি শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের সাপেক্ষে কার্যকর হবে। কোম্পানিটি ২০২৪ সালে বুক-বিল্ডিং পদ্ধতিতে ১,০০.০ কোটি টাকা সংগ্রহের মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় । কনভার্টেবল বন্ড ইস্যুর জন্য এমটিবি ক্যাপিটাল লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড এর মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

টেকনো ড্রাগস লিমিটেড কনভার্টেবল, রিডিমেবল, কুপন-পেয়িং বন্ডের মাধ্যমে ৫০.০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। বন্ডটির ৭৫% রূপান্তরযোগ্য (convertible) অংশ এবং ২৫% রিডিমেবল (redeemable) । কুপন রেট হবে ফ্লোটিং, ৫ বছরের ট্রেজারি বন্ড রেটের সাথে মার্জিন যোগ হবে এবং এর মেয়াদ হবে ৫ বছর।

বন্ড ইস্যু থেকে প্রাপ্ত অর্থ কোম্পানির ঋণ পুনর্গঠনের জন্য ব্যবহার করা হবে। কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিশ্বাস করে যে, এই উদ্যোগটি সামগ্রিক মুনাফা বৃদ্ধিতে সার্থক ভূমিকা রাখবে।

সর্বশেষ আর্থিক বছর ২০২৫ এ, টেকনো ড্রাগস লিমিটেড আয় করে ৩৩৭.৫ কোটি টাকা এবং মুনাফা করে ২৩.২ কোটি টাকা। কোম্পানিটি একই সময়ের জন্য ১০% লভ্যাংশও ঘোষণা করেছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version