০৭ জুন ২০২৬ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: জাফর ছাদেক, এফসিএ, এর উপস্থিতিতে ব্যাংকের কার্ড ডিভিশনের এভিপি জনাব মো: শফিউল ইসলাম এবং পারফেক্ট গ্লোবাল হেলথ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কায়সার কাদের সেলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কার্ডহোল্ডারগণ পারফেক্ট গ্লোবাল হেলথ এর মাধ্যমে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, তুরস্ক এবং চীনের বিভিন্ন হাসপাতাল থেকে স্বাস্থ্য সেবা গ্রহণে বিশেষ সুবিধা এবং ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান জনাব এ. কে. এম. হাসান রহিম, হেড অব রিটেইল বিজনেস জনাব মো: খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট এর প্রধান জনাব এস. এম. মহিউদ্দীন, ব্যাংকের এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক জনাব শামসুল আরেফিন ফেরদৌস, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব কে. এম. হারুনুর রশীদ, পারফেক্ট গ্লোবাল হেলথ এর মার্কেটিং ম্যানেজার জনাব পারভেজ কামাল রুবেল-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
