০৬ জুন’২৬ শনিবার জনতা ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর মোঃ মজিবর রহমান জনতা ব্যাংক স্টাফ কলেজ- ঢাকা কর্তৃক আয়োজিত ২৫ কর্মদিবস ব্যাপী ‘‘ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স’’ (ব্যাচ: ৫/২৬) শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন। উক্ত প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংকের ৫০ জন সিনিয়র অফিসার অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএম-স্টাফ কলেজ ইনচার্জসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
