প্রচ্ছদ কর্পোরেট সংবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

0
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  ১০ জুন ২০২৬ তারিখ ব্যাংকের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি অর্থনীতিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তিনি সরকারের খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাংলাদেশকে একটি জনবান্ধব, স্বনির্ভর ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহবান জানান। এ সময় বিশেষ অতিথি জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল এমপি শহীদ জিয়ার সাড়ে তিন বছরের রাজনৈতিক জীবনের দূরদর্শী চিন্তার ফসল খাল খনন কর্মসূচি তথা সবুজ বিপ্লবের বিভিন্ন দিক কাব্যিক ভাষায় তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আনোয়ার হোসাইন, ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক আনোয়ার ফারুক ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী প্রমূখ। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ)-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামান, সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, এইচআরএমডি’র উপমহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেন, অফিসার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম শাওন সহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version