খুলনা ও বরিশাল অঞ্চলের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর দিনব্যাপী ‘টাউন হল মিটিং’ পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন, শুক্রবার নগরীর দ্য গ্র্যান্ড খুলনা হোটেলের সভাকক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে টাউন হল মিটিংয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁঞা, মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, সিবিও (সিসি) মোহাম্মদ হোসেন, এস. এম. আবু জাফর এবং সৈয়দ আবুল হাশেম, এফসিএ,এফসিএমএ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, তৌহিদুজ্জামান ফুয়াদ, আব্দুল ওয়াদুদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মোঃ মজিবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আমির হোসেন, হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং মোঃ মাহফুজুল ইসলাম, সোলায়মান আল রাজী, ভাইস প্রেসিডেন্ট কাজী মোঃ সাদিক এবং প্রধান কার্যালয়ের অন্যান্য নির্বাহীবৃন্দ। খুলনা রিজিওনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ নাজিম উদ্দিন এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী টাউন হল মিটিংয়ে ব্যাংকের খুলনা অঞ্চলের ২৫টি শাখা এবং ১১টি উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।
২০ জুন, শনিবার বরিশাল অঞ্চলে ‘টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট অঞ্চলের ১৭টি শাখা ও ১৫টি উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, “আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তারা সবাই মিলে একটি পরিবার। এই টাউন হল হচ্ছে আমাদের পারস্পরিক সংযোগ, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। “ওয়ান টিম, ওয়ান গোল” এই স্লোগানকে ধারণ করে, ব্যাংকের অগ্রগতির লক্ষ্যে আমাদের একজোট হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, “আমরা চাই, আমাদের প্রতিটি শাখা শরীয়াহভিত্তিক ব্যাংকিং এর মাধ্যমে সেবার মান বৃদ্ধি করুক এবং গ্রাহকের আস্থাকে পুঁজি করে এগিয়ে যাক। সবার মতামত নিয়ে একসাথে কাজ করলেই একটি টেকসই ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”
