প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বগুড়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর প্রকাশ্যে কৃষি বিনিয়োগ বিতরণ অনুষ্ঠিত

বগুড়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর প্রকাশ্যে কৃষি বিনিয়োগ বিতরণ অনুষ্ঠিত

0
বগুড়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর প্রকাশ্যে কৃষি বিনিয়োগ বিতরণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর শেরপুর শাখা বগুড়ার উদ্যোগে প্রকাশ্যে কৃষি বিনিয়োগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৩১ জন কৃষকের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ রুকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু জাফর। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক, শেরপুর শাখার ব্যবস্থাপক এবং বগুড়া ক্লাস্টার প্রধানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রুকনুজ্জামান কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি কৃষকদের যথাযথভাবে বিনিয়োগ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান এবং সময়মতো বিনিয়োগ পরিশোধের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে এস. এম. আবু জাফর বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের সহজ শর্তে বিনিয়োগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করাই ব্যাংকের লক্ষ্য।

অনুষ্ঠানে কৃষকরা ব্যাংকের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং কৃষি উৎপাদন সম্প্রসারণে এ বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version