প্রচ্ছদ বিশেষ খবর এনআরবিসি ব্যাংক এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংক এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
এনআরবিসি ব্যাংক এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো: আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো: নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক মো: আবুল বশর, মো: আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো: শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: তৌহিদুল আলম খান, এফসিএমএ উপস্থিত ছিলেন। ব্যাংকের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. ফিরোজ আহমেদের সঞ্চালনায় উক্ত সভায় ব্যাংকের ডিএমডি ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ডিএমডি ও সিবিও মো. শাহীন হাওলাদার, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, উদ্যোক্তা পরিচালক ও সাধারণ শেয়ারহোল্ডারগণ স্বশরীরে এবং অনলাইনে যোগদান করেন।

ব্যাংকের আর্থিক বিবরণী পর্যালোচনায় দেখা যায় যে, ২০২৫ সালে বিগত বছরের তুলনায় আমানত ২ হাজার ৮৬৯ কোটি টাকা বা ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯ হাজার ৮৪২ কোটি টাকায় উন্নীত হয়েছে। এছাড়া বিতরণকৃত ঋণ ও অগ্রিমের পরিমান ১৪ হাজার ৭৫৭ কোটি টাকা থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ৯৭৩ কোটি টাকায় উপনীত হয়েছে। ব্যাংকের মোট সম্পদের পরিমান বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ১৯০ কোটি টাকা।

ব্যাংকের চেয়ারম্যান মো: আলী হোসেন প্রধানিয়া বলেন, আমাদের মূল লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে উদ্যোক্তা, শেয়ারহোল্ডার ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করা। ফলে ২০২৫ সালে পরিচালন মুনাফা ২০২৪ সালের তুলনায় ২৩৭ কোটি টাকা বা ১০৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৫৬ কোটি টাকা অর্জিত হয়। তিনি আরোও বলেন, বিগত বছরগুলোর মধ্যে সর্বোচ্চ পরিচালন মুনাফা অর্জন করেও শ্রেণিকৃত ঋণ বৃদ্ধি পাওয়ায় ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে প্রভিশন সংরক্ষণের পরিমান বৃদ্ধি পাওয়ায় এবছর শেয়ার হোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করা যায়নি। আপনাদের সহযোগিতায় ব্যাংকটিকে ভবিষ্যতে শক্তিশালী আর্থিকভিত্তির উপর দাঁড় করাতে আমরা চেষ্টা করে যাচ্ছি। আগামীতে সকলের জন্য টেকসই ব্যাংক হিসেবে এনআরবিসিকে আমরা রেখে যেতে পারবো বলে প্রত্যাশা করছি।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version