প্রচ্ছদ বিশেষ খবর জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড হাতে পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক

জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড হাতে পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক

0
জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড হাতে পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক

৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জন নাগরিকের হাতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্টকার্ড পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দেশের ৪০৪টি থানার মধ্যে ১১৫টিতে এখনও স্মার্টকার্ড বিতরণ শুরু হয়নি।

বুধবার (১ জুলাই) নির্বাচন কমিশনের এনআইডি শাখা এ তথ্য জানিয়েছে।

ইসি জানায়, গত মে মাস পর্যন্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের কার্ড বিতরণ করা হয়েছে। বিতরণের অপেক্ষায় রয়েছে আরও ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭ জনের স্মার্টকার্ড। এ পর্যন্ত বিতরণের হার ৮৪ দশমিক ০৪ শতাংশ।

ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সব উপজেলায় স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে।

বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য সংরক্ষিত রয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৪৩ জন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version