প্রচ্ছদ বিশেষ খবর মেঘনা ব্যাংক এর এসএমই ও কৃষি ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেঘনা ব্যাংক এর এসএমই ও কৃষি ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
মেঘনা ব্যাংক এর এসএমই ও কৃষি ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেঘনা ব্যাংক “এসএমই এন্ড এগ্রি ব্যাংকিং মাস্টারক্লাস: এনহ্যান্সিং ক্যাপাসিটি অন পিপিজি বেসড লেন্ডিং (ব্যাচ-৩)” শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। গত ১৮ জুলাই যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

এসএমই ও কৃষি খাতে পিপিজি-ভিত্তিক ঋণ কার্যক্রমে কর্মকর্তাদের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংকের এসএমই ও কৃষি ব্যাংকিং সেবাকে আরও কার্যকর করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সোহেল মিয়া এবং মানবসম্পদ বিভাগের প্রধান রাশেদুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version