প্রচ্ছদ কর্পোরেট সংবাদ চট্টগ্রামের বন্যা দুর্গতদের পাশে এমটিবি ফাউন্ডেশন

চট্টগ্রামের বন্যা দুর্গতদের পাশে এমটিবি ফাউন্ডেশন

0
চট্টগ্রামের বন্যা দুর্গতদের পাশে এমটিবি ফাউন্ডেশন

জরুরি দুর্যোগকালীন মানবিক সহায়তার অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে। এমটিবি ফাউন্ডেশন বিশ্বাস করে, এই সময়োপযোগী সহায়তা বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব করতে সহায়ক হবে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে এসব এলাকার অসংখ্য বসতবাড়ি, সড়ক ও অন্যান্য অবকাঠামো পানিতে তলিয়ে যায়। এছাড়াও বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দেয় এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। এমটিবি বাঁশখালী উপ-শাখার রিলেশনশিপ অফিসার, সাঈদ হোসেন দুর্গত মানুষদের হাতে এই ত্রাণসামগ্রী তুলে দেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version