প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এম. এ. খান বেলাল মার্কেন্টাইল ব্যাংক এর চেয়ারম্যান নির্বাচিত

এম. এ. খান বেলাল মার্কেন্টাইল ব্যাংক এর চেয়ারম্যান নির্বাচিত

0
এম. এ. খান বেলাল মার্কেন্টাইল ব্যাংক এর চেয়ারম্যান নির্বাচিত

এম. এ. খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাঁকে এ পদে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স¤্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এম. এ. খান বেলাল ট্রেড, ইন্ডাস্ট্রি, শিপিং, ব্যাংকিংসহ নানাবিধ ব্যবসায় সম্পৃক্ত। তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতি। ব্যবসায়িক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক, চিকিৎসা ও শিক্ষামূলক বিভিন্ন উদ্যোগে নিজেকে নিবেদিত করেছেন দেশের প্রতিষ্ঠিত এ ব্যবসায়ী। জন্মস্থান বেগমগঞ্জে অনেক স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন তিনি।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version