প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এ.এস.এম. ফিরোজ আলম ও মোঃ আব্দুল হান্নান মার্কেন্টাইল ব্যাংক এর ভাইস চেয়ারম্যান...

এ.এস.এম. ফিরোজ আলম ও মোঃ আব্দুল হান্নান মার্কেন্টাইল ব্যাংক এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত

0
এ.এস.এম. ফিরোজ আলম ও মোঃ আব্দুল হান্নান মার্কেন্টাইল ব্যাংক এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত

এ.এস.এম. ফিরোজ আলম ও মোঃ আব্দুল হান্নান, এমপি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাঁদের এ পদে নির্বাচিত করা হয়। তাঁরা দু’জনই ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

এ.এস.এম. ফিরোজ আলম, ভাইস চেয়ারম্যানঃ বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফিরোজ আলম বেঙ্গল ট্রেডিং অ্যাসোসিয়েটস (টোকিও) এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক এবং মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (এমবিএসএল) এর চেয়ারম্যান। তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান এবং পটুয়াখালীর কালাইয়ার “সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল” এর প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি আর্থিক সেবাসহ দেশে ও বিদেশে অনেক ব্যবসার সাথে জড়িত।

মোঃ আব্দুল হান্নান, এমপি, ভাইস চেয়ারম্যানঃ মোঃ আব্দুল হান্নান, এমপি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য। জনাব মোঃ আব্দুল হান্নান, এমপি ডেবস্টার অ্যাসোসিয়েটস লিমিটেড ও মুরাদ অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি কয়েকটি রপ্তানিমুখী তৈরি পোষাক শিল্প ও অন্যান্য ব্যবসায়ের সাথে জড়িত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিত কর্মী।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version