প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

0
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে শহিদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার বাদ জোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের মসজিদে এ দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) খান ইকবাল হোসেন অংশগ্রহণ করেন। এছাড়া ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দসহ প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version