সোনালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণ আদায়, শ্রেণিকৃত ঋণের পরিমাণ হ্রাস, ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় করাসহ সবধরনের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদের চলমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে রিলেশনশিপ অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে।
‘One Officer, One CL Recovery Goal- Making Sonali Strong and Whole’ শীর্ষক কর্মসূচির আওতায় সোমবার (২ নভেম্বর) প্রধান কার্যালয়ের ১৫ জন নির্বাহীগণকে রিলেশনশিপ অফিসার হিসেবে দায়িত্ব প্রদানের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ এবং প্রধান কার্যালয়ের সকল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, ঢাকা। বিজ্ঞপ্তিটি ছবিসহ সংবাদ আকারে প্রকাশের জন্য অনুরোধ করা হলো।
