সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়েতে (এসপিজি) যুক্ত হয়েছে সমাধান সার্ভিসেস লিমিটেডের ডিজিটাল ওয়ালেট gpay. এসপিজি ব্যবহার করে gpay এর মাধ্যমে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিবিধ চালান, ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি ও সমাধান সার্ভিসেস লিমিটেডের মধ্যে ১ সেপ্টেম্বর মঙ্গলবার এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ রফিকুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম ও সমাধান সার্ভিসেসের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার ড. আহমেদ আরমান সিদ্দিকী চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
