প্রচ্ছদ কর্পোরেট সংবাদ মাদারীপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর মাসব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন” কর্মসূচির উদ্বোধন

মাদারীপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর মাসব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন” কর্মসূচির উদ্বোধন

0
মাদারীপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর মাসব্যাপী "উদ্যোক্তা উন্নয়ন" কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি)-এর সহযোগিতায় গত আগস্ট ২৪, ২০২৬ তারিখে মাদারীপুরে মাসব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন” কর্মসূচির উদ্বোধন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)”-এর অধীনে বাস্তবায়িত এই কর্মসূচিতে মোট ২৬ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন।

এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচিটির মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারী উদ্যোক্তাদের দক্ষতা, ব্যবসায়িক সক্ষমতা ও যোগ্যতা বৃদ্ধি করা, যাতে তারা প্রাতিষ্ঠানিক অর্থায়ন ও আর্থিক সেবার আওতায় আসতে পারেন। এই উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা শক্তিশালীকরণ, প্রতিদ্বন্দিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর (পিডি), মোঃ মাসুম বিল্লাহ। তিনি একটি প্রতিযোগিতামূলক উদ্যোক্তা সমাজ গঠনে এবং প্রাতিষ্ঠানিক আর্থিক সেবা প্রাপ্তি সহজতর করতে এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিবি’র ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন, এ. কে. এম. তারেক এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও SICIP-এর ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (ডিপিডি), মোহাম্মদ ওয়াসিম। তারা অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ব্যবসা ও সার্বিক উদ্যোক্তা বাস্তুতন্ত্রের (ecosystem) ওপর এই কর্মসূচির সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ও সুবিধার কথা উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমটিবি’র হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন mÄxe কুমার দে। তিনি এই সময়োপযোগী উদ্যোগটি আয়োজনে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, SICIP, এডিবিসহ সংশ্লিষ্ট সকল অংশীদারকে ধন্যবাদ জানান।

মাসব্যাপী এই কর্মসূচির লক্ষ্য হলো উদ্যোক্তা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে একটি শক্তিশালী সেতু বন্ধন তৈরি করা। উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে তাদের প্রাতিষ্ঠানিক অর্থায়নের উপযোগী করা, ব্যবসা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সাহায্য করবে এই উদ্যোগ। এই যৌথ প্রচেষ্টার মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বেসরকারি খাত উন্নয়নে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version