প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জনতা ব্যাংক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মধ্যে এক সমঝোতা চুক্তি...

জনতা ব্যাংক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর

0
জনতা ব্যাংক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মধ্যে নাগরিক সেবা বিষয়ক এক সমঝোতা চুক্তি স্বাক্ষর

২ সেপ্টেম্বর‘২৬ বুধবার জনতা ব্যাংক পিএলসি. ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মধ্যে নাগরিক সেবা বিষয়ক এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত স্মারকে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ব্যাংকিং সেবা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জনতা ব্যাংকের আইসিটি বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিস, ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রুহিয়া আখতার, বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজ হোসেন ফেরদৌসসহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স আদায়, ট্রেড লাইসেন্স ও জন্ম-মৃত্যু নিবন্ধন ফি ও স্যালারী সফটওয়্যারসহ যাবতীয় রেভিনিউ কালেকশনের মাধ্যমে সিটি কর্পোরশন এর সেবা গ্রহণকারী ব্যবসায়ী, ঠিকাদার, নাগরিকগণকে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version