প্রচ্ছদ কর্পোরেট সংবাদ সিএমএসএমই চলতি মূলধন পুনঃঅর্থায়নে মেঘনা ব্যাংক-বাংলাদেশ ব্যাংকের চুক্তি

সিএমএসএমই চলতি মূলধন পুনঃঅর্থায়নে মেঘনা ব্যাংক-বাংলাদেশ ব্যাংকের চুক্তি

0
সিএমএসএমই চলতি মূলধন পুনঃঅর্থায়নে মেঘনা ব্যাংক-বাংলাদেশ ব্যাংকের চুক্তি

সম্প্রতি, সিএমএসএমই খাতে ৫০০০ কোটি টাকার চলতি মূলধন পুনঃ অর্থায়ন তহবিল হতে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মেঘনা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মোঃ জবদুল ইসলাম ও মেঘনা ব্যাংকের মোহাম্মদ সোহেল মিয়া, হেড অফ এসএমই ব্যাংকিং এবং মোঃ সাইদুর রহমান, হেড অফ মাইক্রো এন্ড স্মল বিজনেস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ আনিছুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন।

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০,০০০ (ষাট হাজার) কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ/বিনিয়োগ সরবরাহের মাধ্যমে তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন/সেবা/ব্যবসা কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি করা এবং দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মন্থর অর্থনীতির চাকা গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এ তহবিল গঠন করে।

এ তহবিলের আওতায় সাধারণভাবে সচল সিএমএসএমই প্রতিষ্ঠান কিন্তু প্রয়োজনীয় চলতি মূলধন এর অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন/সেবা/ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছে না এরূপ প্রতিষ্ঠান মাত্র ৯% সুদে অর্থায়ন সুবিধা পাবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version