প্রচ্ছদ বিশেষ খবর বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ড...

বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ড চুক্তি স্বাক্ষর

0
বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ড চুক্তি স্বাক্ষর

দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি (সিএমএসএমই) খাতের বিকাশের লক্ষ্যে স্বল্প মুনাফায় ও সহজ শর্তে চলতি মূলধন বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর মধ্যে ৫,০০০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম ‘সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ড’ -এর আওতায় মূলধনের ঘাটতিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে অসুবিধায় থাকা প্রতিষ্ঠানসমূহ ৯% মুনাফায় অর্থায়ন সুবিধা নিতে পারবে।

৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।

এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই বিজনেস ডিভিশন মনিরুল ইসলাম এফসিএস ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এগ্রিকালচার বিজনেস ও রিফাইন্যান্স ইউনিট শেখ আসাদুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের গঠনকৃত পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় অর্থায়ন সুবিধা সিএমএসএমই খাতে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি উৎপাদন, নতুন কর্মসংস্থান সৃষ্টির ও দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-ে এই খাতের অবদান বৃদ্ধি পাবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version