প্রচ্ছদ কর্পোরেট সংবাদ সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে এমটিবি

সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে এমটিবি

0
সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে এমটিবি

চলতি মূলধনের ঘাটতিতে থাকা সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোর পরিচালন সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার ‘সিএমএসএমই খাত সম্পর্কিত ওয়ার্কিং ক্যাপিটাল পুনঃঅর্থায়ন স্কিম’-এ যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প খাতের ব্যবসার ধারাবাহিকতা রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

গত সেপ্টেম্বর ০৮, ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি হস্তান্তরিত হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি)-এর পরিচালক, মো: জবদুল ইসলাম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, চৌধুরী আখতার আসিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক, শাহানাজ পারভীন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবি’র হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন, সঞ্জীব কুমার দে সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তরল অর্থ দিয়ে গঠিত বাংলাদেশ ব্যাংকের এই ঘূর্ণায়মান (রিভলভিং) তহবিলের মেয়াদ তিন বছর। এই স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪% সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে, আর গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার হবে ৯%। প্রযোজ্য শর্তসাপেক্ষে গ্রাহকরা ৩ থেকে ৬ মাসের গ্রেস পিরিয়ড সুবিধা পেতে পারেন।

তহবিলটির মূল লক্ষ্য হলো এমন সব সিএমএসএমই প্রতিষ্ঠানকে সহায়তা করা, যারা পর্যাপ্ত চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় ব্যবসা পরিচালনা করতে পারছে না। তবে সিআইবি খেলাপী ঋণগ্রহীতারা এই স্কিমের আওতাভুক্ত হবেন না।
এই তহবিলে যুক্ত হওয়ার মাধ্যমে এমটিবি সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে চলতি মূলধন সরবরাহ, ব্যবস্থার সম্প্রসারণ এবং দেশে টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version